২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩

সহকর্মীদের হেনস্থার প্রতিবাদে আশা কর্মীদের বিক্ষোভ সিউড়িতে

  • নতুন গতি
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার
  • 30

খান আরশাদ, বীরভূম :

সহকর্মীদের হেনস্থার প্রতিবাদ করে আশা কর্মীদের বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হল বীরভূমের সদর শহর সিউড়িতে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বীরভূম জেলা শাখার পক্ষ থেকে আজ এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত সোমবার ধর্মতলায় আশা কর্মী, আইসিডিএস এবং পৌর-স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন সে সময় তাদের হেনস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে বলে অভিযোগ আশা কর্মীদের। প্রায় ৩০ জন আশা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ন্যায্য দাবি চাওয়ার প্রতিবাদ করে সহকর্মীদের হেনস্থা করা হয়েছে। এরই প্রতিবাদ করে আশা কর্মীরা কর্মবিরতি পালন করে একটি বিক্ষোভ মিছিল করে এবং এরপর সিউড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে প্রতিকি পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
যাদের পুলিশ গ্রেপ্তার করেছে তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং সমস্ত আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করতে হবে, এই দাবী তুলে তারা এই কর্মসূচি পালন করেন বলে জানিয়েছেন বীরভূম জেলা আশা কর্মী ইউনিয়নের সেক্রেটারি আয়েশা খাতুন।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সহকর্মীদের হেনস্থার প্রতিবাদে আশা কর্মীদের বিক্ষোভ সিউড়িতে

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার