২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

দাদা হুজুর প্রতিষ্ঠিত জমিয়তে উলামায়ে বাংলা একটি অরাজনৈতিক সংগঠন

দাদা হুজুর প্রতিষ্ঠিত জমিয়তে উলামায়ে বাংলা একটি অরাজনৈতিক সংগঠন। উত্তর ২৪ পরগনা আমডাঙ্গা অঞ্চল কমিটির পরিচালনায়, বিরাট এক বস্ত্র বিতরণ এবং জিকিরের মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় মানব সেবার উদ্দেশ্য নিয়ে, সমাজের দুস্থ, অনাথ, পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র দিয়ে সহায়তা করে। আমডাঙ্গা অঞ্চল কমিটির সোনাডাঙ্গা খানকায়ে সিদ্দিকিয়া এদিনে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে ৭০ জন দুস্থ মানুষ শীত বস্ত্র পেয়ে আনন্দিত।

এদিন বাদ আসর অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ এবং বাদ মাগরিব জিকিরের জামাত পরিচালনা করেন ফুরফুরা শরীফের পীরজাদা আল্লামা আজমাতুল্লাহ সিদ্দিকী সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল কমিটির সভাপতি মাওলানা মোঃ মুজিবুর রহমান সাহেব, সম্পাদক মোঃ আবুজার রহমান, থানা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল সাহেব, সম্পাদক মাওলানা মোস্তাক আহমেদ। উক্ত অনুষ্ঠানের কনভেনার মোঃ গোলাম আম্বিয়া সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আমডাঙ্গা অঞ্চল কমিটির সম্পাদক মোঃ আবুজার রহমান বলেন, “এদিন অনুষ্ঠান থেকে ৭০ জন দুস্থ মানুষ শীতবস্ত্র পেয়েছেন শুধু নয়, তার সাথে সাথে একজন ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা করা হয়েছে জমিয়তে উলামায়ে বাংলা অঞ্চল কমিটির পক্ষ থেকে, আমরা খুবই আনন্দিত এবং শুকরিয়া জানাই মহান আল্লাহ তালাকে যিনি আমাদের এই মানব সেবায় নিয়োজিত করে রেখেছেন, আমরা এই ধরনের কাজ ভবিষ্যতেও করে যেতে চায়।”

রাজনগরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দাদা হুজুর প্রতিষ্ঠিত জমিয়তে উলামায়ে বাংলা একটি অরাজনৈতিক সংগঠন

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার