৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুস্থদের কম্বল বিতরণ করলেন সমাজকর্মী রিয়ারুবি

নিজস্ব সংবাদদাতা, গলসি : পূর্ব বর্ধমানের গলসিতে কম্বল বিতরণ করলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী রিয়ারুবি। এদিন এলাকার গলিগ্রামের একশোজন মানু‌ষের হাতে ওই কম্বল তুলে দেন। উপস্থিতি ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ, উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কেয়া রায়, সাংবাদিক পরিতোষ শীল, বিশিষ্ট সমাজ সেবী আব্দুল করিম ও মহারাজ গোপাল গীরি। অনুষ্ঠানের শুরুতেই অতিথি বরন ও পরে দুস্থদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। রবিবার এলাকার মানুষকে ওই কম্বল তুলে দেবার আয়োজন করেন তার ভাই আজিজুর রহমান। শীতের মরসুমে রিয়ারুবির এমন কাজের প্রসংশা করেছেন আগত অতিথি থেকে অনেকেই।

জানাগেছে, এর আগেও বহুবার রাজ্যের বিভিন্ন জেলার অভাবী দুস্থ ও গরীব মানু‌ষের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবী রিয়ারুবি। এমনকি গোপনেও তার বহু সাহায্যের নমুনা রয়েছে। ইতিমধ্যেই তার কাজে রাজ্যের বহু মানুষ উপকৃত হয়েছেন। এই প্রচন্ড শীতের সময় গরীব মানু‌ষের পাশে দাঁড়াতেই তার ওই আয়োজন। রিয়ারুবির এমন কাজের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন কম্বল প্রাপকেরা।

বাংলার মেডিক্যাল কলেজগুলিতে ‘থ্রেট কালচার’ চালু করে অবশেষে চাকরি গেল ডাঃ বিরূপক্ষ বিশ্বাসের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুস্থদের কম্বল বিতরণ করলেন সমাজকর্মী রিয়ারুবি

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৪, রবিবার