সেখ আব্দুল আজিম : হুগলি জেলার চন্ডীতলা ১১ই জানুয়ারি ২০২৪ চন্ডীতলা ব্লক ওয়ানের অন্তর্গত এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ২০২৩ ২০২৪ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এস এম মেমোরিয়ালের ইংলিশ মিডিয়াম স্কুলের নিজস্ব মাঠে। সকাল এগারোটা নাগাদ শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। বেশ কয়েকটি ইভেন্টের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহ লক্ষ্য করা যায়। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের মেডেল পরিয়ে সম্মান প্রদান করা হয়। এই দিন বিশিষ্ট গুণীজনের এছাড়াও সাংবাদিদের ব্যাচ পুষ্পস্তক দিয়ে সম্মান জানানো হয়। প্রসঙ্গত মাত্র কয়েক বছরের মধ্যেই এসএম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা যেমন বেড়েছে অপরদিকে উক্ত স্কুলের বিভিন্ন পরিসেবায় ছাত্র-ছাত্রীরা তৎসহ অভিভাবকরা ভুয়াসি প্রশংসা করেন। উপস্থিত ছিলেন এসএম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ডাইরেক্টর ও প্রিন্সিপাল এছাড়াও সমস্ত শিক্ষিকা ছাড়াও যারা অতপ্রত ভাবে জড়িত স্কুলের সাথে সকলেই উপস্থিত ছিলেন।কথা বলেছিলাম ছাত্র-ছাত্রীদের সাথে তারা প্রত্যেকেই ইংরেজিতে সমস্ত প্রশ্ন উত্তর ভালোভাবে দিয়েছে। এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ডাইরেক্টর জানালেন বিগত কয়েক বছরে তাদের স্কুলে ছাত্রীর সংখা যেমন বেড়েছে বিভিন্ন পরিষেবা তারা দিতে বদ্ধপরিকর। আরও জানালেন আগামীতে এসএমএল স্কুলের একটি সুখবরটি এলাকার সাধারণ মানুষ ছাত্র-ছাত্রী ও সকলেইভীষণ খুশি হবেন যা শুধু সময়ের অপেক্ষা।
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
ইংলিশ মিডিয়াম স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।
-
নতুন গতি - আপডেট : ১১ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















