নিজস্ব সংবাদদাতা : বুধবার বসিরহাটের টাউনহলে দলীয় পদাধিকারীদের উপস্থিতিতে আওয়াজ ওঠে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে। উল্লেখ্য বুধবার উক্ত কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের পোড়খাওয়া নেতা স্বর্গীয় বাপি বসুর স্মরণে স্মৃতিচারণ ও সাংগঠনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার সদস্য পার্থ ভৌমিক বলেন তৃণমূল কংগ্রেসের বিপুল জয় সময়ের অপেক্ষা। বিরোধী দলের কোন অস্তিত্ব নেই এই অঞ্চলে। বসিরহাটের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি।দমকল মন্ত্রী সুজিত বোসের কথায় উঠে আসে বাম আমলে তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে লড়াইয়ের কাহিনী। তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা হিসাবে বসিরহাটের নেতৃত্বরা অত্যন্ত সুশৃঙ্খল। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দলীয় প্রার্থীর বিপুল জয় সময়ের অপেক্ষা। বাপি বসুর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন সত্যিকারের নিষ্ঠাবান তৃণমূল কংগ্রেস ব্যক্তিত্ব ছিল।বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা হাড়োয়ার বিধায়ক হাজী সেখ নূরুল ইসলাম বলেন মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বসিরহাট সাংগঠনিক জেলা সবরকম ভাবে প্রস্তুত।জয়ের ব্যাপারে বিরোধীদের থেকে শত যোজন এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, সাংসদ নুসরাত জাহান, বিধায়ক শ্রী সপ্তর্ষী ব্যানার্জী, ঊষারানী মন্ডল, রফিকুল ইসলাম,জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দক্ষ সংগঠক একেএম ফারহাদ,কর্মাধ্যক্ষ সেখ সাজাহান, বুরহানুল মুকাদ্দিম, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বাদল মিত্র, সমীক রায় অধিকারি, খালেক মোল্লা, এটিএম আবদুল্লাহ,ফারুক গাজী,প্রদ্যুৎ দাস, গোলাম মর্তুজা, অভিজিৎ ঘোষ, অর্চনা মিধা, তরিকুল ইসলাম, অভিষেক মজুমদার প্রমুখ।
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
BREAKING :
বসিরহাট টাউনহলে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা
-
নতুন গতি - আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার
- 13
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























