১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩

খুন হলো গোসাবায় তৃণমূল কংগ্রেসের কর্মী

হাসান লস্কর, দশদিক: একের পর এক খুন হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। জয়নগরের দলুয়াখাকি,উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার পর গোসাবায় পিটিয়ে খুন করল তৃণমূল কংগ্রেস কর্মীকে।

পথশ্রীর রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে অশান্তিতে উত্তেজনা ছড়ায় দক্ষিন ২৪ পরগনার গোসাবার রাধানগর এলাকার ঘটনা। পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে-তৃণমূল কংগ্রেসের কর্মীকে। নিহতের নাম মুছা আলি মোল্লা(৩২)। সোমবার সকালে এলাকার একটি রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে গণ্ডগোল বাধে। সরকারি নির্দেশ মেনে রাস্তা তৈরি না হওয়ায় মুছা প্রতিবাদ করলে তাকে লাঠি, রড দিয়ে পেটানো হয়। ঘটনায় গুরুতর জখম হলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কলকাতার এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এদিন বিকেলে মৃত্যু হয় তার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। সুন্দরবন কোস্টান থানার পুলিশ তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কিভাবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কারা এ মৃত্যুর পিছনে জড়িত তাদেরকে চিহ্নিত করার এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে কোস্টাল থানার পুলিশ।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

খুন হলো গোসাবায় তৃণমূল কংগ্রেসের কর্মী

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, সোমবার