২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

রাজনগরে চুরির ঘটনায় আরও ১ যুবককে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা : রাজনগরে চুরির ঘটনায় আরও ১ যুবককে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ।

উল্লেখ্য বীরভূমের রাজনগর থানার অন্তর্গত লতাবুনি গ্রামের সরকারি কমিউনিটি হলে বেশ কিছুদিন ধরেই চুরি যাচ্ছিল । গত ২৩ শে আগস্ট বিষয়টি রাজনগরের বিডিও শুভদীপ পালিত জানতে পারেন এবং সেই দিনই রাজনগরের বিডিও-র পক্ষ থেকে এই বিষয়ে রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিতের নেতৃত্বে শুরু হয় তদন্ত এবং তনন্তে নেমে সেই দিন রাত্রেই রাজনগর থানার ASI স্বপন মাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা লতাবুনি গ্রামেরই এক যুবককে গ্রেপ্তার করে। এরপর এই যুবককে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া কমিউনিটি হলের দরজা-জানলা গ্রিল সহ কিছু সামগ্রী উদ্ধার করে রাজনগর থানার পুলিশ ।

এরপর ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হলে আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ হেফাজতে থাকাকালীন যুবককে জিজ্ঞাসাবাদ করে রাজনগর থানার পুলিশ এই ঘটনার সাথে যুক্ত আরও এক যুবককে লতাবুনি গ্রাম থেকে রবিবার গ্রেফতার করে।

দ্বিতীয় এই যুবককে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে রাজনগর থানার পুলিশ। আজ সোমবার ধৃত ওই দুই যুবককে সিউড়ি আদালতে পেশ করা হল।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে চুরির ঘটনায় আরও ১ যুবককে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার