১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

৩৭১ ধারা কখনও বাতিল করা হবেনা জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে

দেবজিৎ মুখার্জি: জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব করা হলেও ৩৭১ ধারা কখনও বাতিল করা হবেনা। সুপ্রিম কোর্টে আশ্বস্ত করল কেন্দ্র।

কেন্দ্র জানিয়েছে, ৩৭০ অনুচ্ছেদ ছিল অস্থায়ী অনুচ্ছেদ। ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের সময় ৩৭০ অনুচ্ছেদে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হলেও সেই মর্যাদা স্থায়ী ছিল না। সেটা ছিল সংবিধানের অস্থায়ী সংস্থান। রাষ্ট্রপতি চাইলেই সেটি বাতিল করতে পারতেন। রাষ্ট্রপতির ওই ক্ষমতাকে ব্যবহার করেই ২০১৯ সালে ‘বিশেষ মর্যাদা’ প্রত্যাহার করে মোদি সরকার। কিন্তু ৩৭১ স্থায়ী অনুচ্ছেদ। ৩৭০ ধারার মতো বাতিল করে দেওয়ার কোনও সংস্থান এতে নেই। তাই এটা বাতিল করার কোনও প্রশ্ন নেই। আসলে উত্তর-পূর্বের রাজ্যগুলির বিস্তীর্ণ অঞ্চল এখনও উপদ্রুত এলাকা। সাংবিধানিক বাধ্যবাধকতার পাশাপাশি সম্ভবত সেটাও মোদি সরকারের এই ধারা বাতিল না করার অন্যতম কারণ।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৩৭১ ধারা কখনও বাতিল করা হবেনা জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে

আপডেট : ২৩ অগাস্ট ২০২৩, বুধবার