নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিল তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। ওই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।বৃহস্পতিবার মিছিলটি শুরু হয় বাঘাযতিন পার্ক ময়দান থেকে । এই মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, এছাড়া আরো উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্ণয় রায়,তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদার সহ অন্যান্যরা।মিছিলটি বাঘাযতীন পার্ক ময়দান থেকে শুরু হয়,এয়ারভিউ মোরে গিয়ে শেষ হয়।আগামী দিনে যেন পুনরায় এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় । যাদবপুর বিশ্ববিদ্যালয় কান্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মৃত্যুর ঘটনা প্রতিবাদে মিছিল-
-
নতুন গতি - আপডেট : ১৮ অগাস্ট ২০২৩, শুক্রবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















