০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২১ ভাদ্র ১৪৩৩

রাজ্যস্তরের মিটে ফের স্বর্ণ পদক লাভ করল উত্তর দিনাজপুর জেলা

নিজস্ব সংবাদদাতা : রাজ্যস্তরের মিটে ফের স্বর্ণ পদক লাভ করল উত্তর দিনাজপুর জেলা। এদিন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার দেব বিশ্বাস অনুর্ধ-১৬ বিভাগের ৩০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেছে। পাশাপাশি এদিন অনুর্ধ-১৮ মহিলা বিভাগের ডিসকাস থ্রো-তে উত্তর দিনাজপুরের মানসী সিং তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক লাভ করে। জোড়া পদক জয়ে খুশি উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। সংস্থার সচিব সুদীপ বিশ্বাস বলেন, “গতকাল ৬০ মিটার দৌড়ে অনুর্ধ-১৪ বিভাগে বিশ্বরূপ মন্ডল প্রথম হয়ে স্বর্ণ পদক লাভ করেছে। গত পরশু আমাদের জেলার উজ্জ্বল কুমার সিংহ জ্যাভলিন থ্রোয়িংয়ে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক লাভ করেছে। সবার জন্য আমরা গর্বিত।”

শিক্ষক দিবস উদযাপন : সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যস্তরের মিটে ফের স্বর্ণ পদক লাভ করল উত্তর দিনাজপুর জেলা

আপডেট : ১৬ অগাস্ট ২০২৩, বুধবার