১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

চন্দ্রপুর থানা এলাকায় বিড়ি ব্যবসায়ীর পিঠে ছুরির কোপ মেরে এক লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা

খান আরশাদ, বীরভূম :চন্দ্রপুর থানা এলাকায় শনিবার দুপুরে এক বিড়ি ব্যবসায়ীর পিঠে ছুরির কোপ মেরে এক লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা ।

জানা গেছে সিউড়ির এক বিড়ি ব্যবসায়ী টোটো তে করে রাজনগর এসেছিলেন। রাজনগর থেকে টাকা কালেকশন করার পর সিউড়ি ফেরার পথে চন্দ্রপুর থানা এলাকায় হঠাৎই দুই জন দুষ্কৃতি বাইকে করে এসে তাদের পথ আটকায় এবং ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকার ব্যাগটি কেড়ে নেয়। ব্যাগে এক লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে। সে সময় ওই ব্যবসায়ীর পিঠে ছুরির কোপ মারে ওই দুষ্কৃতীরা।

পরে চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। আহত ওই ব্যবসায়ীকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রপুর থানার পুলিশ।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চন্দ্রপুর থানা এলাকায় বিড়ি ব্যবসায়ীর পিঠে ছুরির কোপ মেরে এক লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা

আপডেট : ৫ অগাস্ট ২০২৩, শনিবার