রাজু আনসারী, সুতি : যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বিবাদ। তর্কাতর্কি থেকে কিল ঘুষি, হাতাহাতি। সামান্য বিষয়কে নিয়ে গন্ডগোলের এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হলো এক যাত্রীর! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। মৃত ওই যাত্রীর নাম জুলফিকার আলী। জানা গিয়েছে, এদিন বিকেলে মনিরউদ্দিন শেখ নামের এক ব্যক্তির টোটোতে করে কানুপুরের দিক থেকে জঙ্গিপুর পৌরসভা আসছিলেন জুলফিকার আলী নামে এক ব্যক্তি। টোটো থেকে নামার সময় ভাড়া নিয়ে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, তর্কাতর্কির এক পর্যায়ে টোটো চালক হঠাৎই ওই যাত্রীর উদ্দেশ্যে কিল ঘুসি মারতে শুরু করেন। তর্কাতর্কি থেকে কিল ঘুষি, হাতাহাতি শুরু হয়। গন্ডগোলের এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জুলফিকার আলী নামে ওই যাত্রী। স্থানীয়রা ওই যাত্রীকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। যদিও অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। এদিকে ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মৃত যাত্রীর পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত টোটো চালক। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















