৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকর থানা পুলিশের হাতে গ্রেফতার তিন নকল আই পি এস অফিসার

মোঃ রিপন, বীরভূম

বীরভূম জেলার পাইকর থানার পুলিশ কর্তাদের ফের বড়োসড়ো সাফল্য| এবার পুলিশের হাতে ধরা পড়ল কোন চোর ডাকাত নয় স্বয়ং তিন নকল আই পি এস অফিসার|পাইকর থানার চৈতি গ্রামে ওই তিনজন পুলিশের নীল বাতি যুক্ত গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল|চৈতি গ্রামের মানুষদের সেটা দেখে সন্দেহ হয় তারা পাইকর থানায় সেটা জানায়| পাইকর থানার পুলিশ তৎক্ষণাৎ তদন্তে নামে এবং তাদের নিজেদের হেফাজতে নেন| এক পুলিশ কর্তা জানান তাদেরকে গ্রেপ্তার করার সময় তাদের হাবভাব এবং ধমকি দেখে যে কোনো মানুষই ভিমড়ি খেয়ে যাবে|নকল আইপিএস দের দাবি ছিল ওদেরকে গ্রেপ্তার করলে নাকি সমস্ত পুলিশ ও স্টাফদের চাকরি খেয়ে নেবে কথাটা হাস্যকর হলেও এটাই ঘটেছিল সেদিন|অভিযুক্ত ওই তিন নকল আই পি এস এর নাম পিন্টু শেখ যার আইডেন্টি কার্ডে লেখা ছিল পিন্টু কেসরী তিনি নিজেকে আসানসোল এলাকার আই পি এস অফিসার বলে জাহির করতেন| অন্যদিকে আরো একজন আলী আকবর তার বাড়ি দক্ষিণ 24 পরগনা ও তৃতীয় জন বীরভূম জেলা নলহাটি থানার সেরফুল শেখ উনি গাড়ির ড্রাইভার সেজেছিলেন| ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়| তবে এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিভাবে ওই ধৃতরা নীল বাতি যুক্ত পুলিশের গাড়ি পেল? কী ছিল তাদের উদ্দেশ্য? লোকসভা ভোটের আগে কেনই বা তারা বীরভূমে এসে নেমেছিল?

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পাইকর থানা পুলিশের হাতে গ্রেফতার তিন নকল আই পি এস অফিসার

আপডেট : ১১ মার্চ ২০১৯, সোমবার