১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৩০ আশ্বিন ১৪৩৩
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৩০ আশ্বিন ১৪৩৩

রাজনগরের মোলবুনি-মুচিপাড়া থেকে বিদ্যুৎ বিভাগের গাড়ির ড্রাইভারের ঝুলন্ত দেহ উদ্ধার

খান আরশাদ, বীরভূম:পুলিশ সূত্রে জানা গেছে বীরভূমের রাজনগর থানার অন্তর্গত নাকাশ সংসদের মোলবুনি-মুচিপাড়ায় এক ব্যক্তিকে শুক্রবার দুপুরে তার নিজের বাড়ির মধ্যেই গলায় গামছার ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন । সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেওয়া হলে প্রতিবেশীরা ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে রাজনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্য রত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাজনগর গ্রামীণ হাসপাতলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ এবং সেখান থেকে দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায় রাজনগর থানার পুলিশ। মৃত ওই ব্যক্তির নাম মোহন বাগদি । বয়স ৩৫ বছর এবং তিনি রাজনগর ইলেকট্রিক পাওয়ার হাউসের একটি গাড়ির চালক ছিলেন বলে জানা গিয়েছে।

কলকাতার খুদে শিল্পীর তুলিতে বিশ্ব-শান্তির বার্তা, ছবি প্রদর্শিত রোমের কলোসিয়ামে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরের মোলবুনি-মুচিপাড়া থেকে বিদ্যুৎ বিভাগের গাড়ির ড্রাইভারের ঝুলন্ত দেহ উদ্ধার

আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার