২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

ঈদের দিনে একাধিক পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভীড় 

বাবলু হাসান লস্কর কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা :ঈদের দিনে সুন্দরবনের একাধিক পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের ভীড়।কুলতলির কৈখালী,কেল্লা,সুন্দরবনে,ঝড়খালি,গদখালি,পাখিরালয়,রাঙাবেলিয়া সহ একাধিক পিকনিক স্পট গুলিতে ছিল পর্যটকদের জন জোয়ার। শুক্রবার সকাল থেকে সুন্দরবনের ঝড়খালি পিকনিক স্পটে ও জেটিঘাটে অসংখ্য ভিড় লেগেছিল পর্যটকদের। তবে সুন্দরবন ছাড়া বেশ কিছু জেলাকে আম্ফানে তছনছ করে দিয়েছিল। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের। ঈদের দিনে আবার চেনা ছন্দে ফিরলো সুন্দরবন। কুলতলী থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী কে দেখা গেল জল জান নিয়ে নদীপথে টহল দিতে। এছাড়া কৈখালীতে লক্ষাধিক পর্যটকদের সমাগম। কৈখালীতে বেড়াতে আসা জয়নগর তিলপি থেকে পর্যটক মিরাজ হোসেন মোল্লা ও আমির হোসেন মোল্লা, নাসিম সাপুই বলেন ‘সুন্দরবন বরাবরই খুব ভাল বেড়ানোর জায়গা। ঈদের দিনে যাতে করে আনন্দ করতে পারি সেই পরিকল্পনা করে স্বপরিবারে বেড়াতে এসেছি।অন্যদিকে সুন্দরবনের বিভিন্ন নদীতে পর্যটকদের জলযান ছিল নজরকাড়া। অনেইকেই মাঝনদীতে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন । এক কথায় ঈদের দিনে সুন্দরবন তার নিজস্ব যৌবন ফিরে পেয়েছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ঈদের দিনে একাধিক পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভীড় 

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, শনিবার