নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর:মেদিনীপুর মার্চেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের 75 তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুরের গণপতি বসুর বাগানবাড়িতে। এদিনের সভা শুরু হয় প্রথম সভাপতি গণপতি বসুর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সভার শুরু হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদ্রোত ঘোষ, নৃতাত্ত্বিক গবেষক শান্তনু পান্ডা, সব্যসাচী পত্রিকার সম্পাদক নিশীথ দাস, এম কে ডি এম এর চেয়ারম্যান দিনেন রায়, সমাজসেবী শান্তুনু চক্রবর্তী, প্রসেনজিৎ সাহা প্রমুখ।
এদিনের অনুষ্ঠান থেকে সুদাম বেরা ও ঈশ্বরীয় প্রসাদ ব্রজেরিয়াকে লাইফ টাইম অচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজয়গোপাল মল্লিক। সংস্থার পক্ষে সম্পাদক মলয় রায় ও সভাপতি চন্দন বসু সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
৭৫তম বার্ষিক সাধারণ সভা মেদিনীপুর মার্চেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের
-
নতুন গতি - আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার
- 12
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























