২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩ আশ্বিন ১৪৩৩

সামনে নিউ ইয়ার ও বড়দিন, বাড়তি টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত হিমালয়ান রেলওয়ের

  • নতুন গতি
  • আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • 35

নিজস্ব সংবাদদাতা : সামনেই নিউইয়ার ও বড়দিন, সেই কারণে পর্যটকদের কথা মাথায় রেখে হিমালয় রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কয়েকটি বাড়তি টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ২৩,২৪,২৫,২৬,৩০,৩১ ডিসেম্বর, ১,২, জানুয়ারি শিলিগুড়ি জংশন স্টেশন থেকে শুকনো পর্যন্ত চলবে টয়ট্রেন। বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে শিলিগুড়ি জংশন থেকে শুকনার উদ্দেশ্যে রওনা হবে টয় ট্রেন, সেখানে পৌছাবে ছটা দশ মিনিটে। কুড়ি মিনিটের বিরতি থাকবে, সেই সময় পর্যটকরা সেলফি তুলতে পারবেন। টিফিনের ব্যবস্থা রয়েছে, আবার সাড়ে ছটার সময় শুকনা থেকে ছাড়বে টয়ট্রেন শিলিগুড়ি জংশনে পৌঁছবে সাড়ে সাতটা। বাড়াটা নেহাত কম নয়, ১০০০ টাকার উপরে রয়েছে। অপরদিকে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত মোট ৮টি ট্রয় ট্রেন চলছে, নিউ ইয়ার ও বড়দিনের কথা মাথায় রেখে আরো অতিরিক্ত ৪টি টয়ট্রেন চালানো হবে।

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সামনে নিউ ইয়ার ও বড়দিন, বাড়তি টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত হিমালয়ান রেলওয়ের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার