নিজস্ব সংবাদদাতা: চিতাবাঘের সঙ্গে মল্লযুদ্ধ মহিলা চা শ্রমিকের, তাকে বাঁচাতে গিয়ে আহত হল আরেকজন। বিকালে ঘটনাটি ঘটেছে নাগড়াকাটার একটি চা বাগান এলাকায়।
জানা গেছে ওই মহিলা চা শ্রমিক একটি নিকাশী নালার সামনে কাজ করছিল। একটি চিতাবাঘ এসে তার উপর হামলা চালায়, চিতাবাঘের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করে সে, বাঁচাতে আরেক জন পাশ থেকে ছুটে আসে। তাকেও জখম করে চিতা বাঘ। এরপর আশপাশ থেকে আরও কিছু লোক ছুটে এলে ,চিতাবাঘ ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয়। এরপর ওই দুই আহত মহিলা শ্রমিককে গ্রামীণ নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। বর্তমানে তারা চা বাগানের হাসপাতালে রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা চিতাবাঘটিকে ধরার জন্য খাচা পাতার আবেদন জানিয়েছেন ।
নতুন গতি 





















