২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩ আশ্বিন ১৪৩৩

গভীর রাতে প্রচণ্ড জোরে মাইক বাজানোর অভিযোগ উঠল

নিজস্ব সংবাদদাতা:  গভীর রাতে প্রচণ্ড জোরে মাইক বাজানোর অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে পুলিশ যেতেই পুলিশের গাড়িও ভাঙচুর করা হল।

জানা গিয়েছে, নীচবস্তি এলাকায় একটি অনুষ্ঠানে গভীর রাত অবধি ডিজে বাজছিল।এই অভিযোগ পায় পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডিজে বন্ধ করার কথা বললে পাল্টা আশিঘর ফাঁড়ির পুলিশের ভ্যান ভাঙচুর করে সেখানে থাকা লোকজন।পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত লোকজনেরা পুলিশকে ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করে।

এই ঘটনার খবর পেয়ে আশিঘর ফাঁড়ির ওসি বিশ্বজিৎ ঘোষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।এদিকে পুলিশের ভ্যান ভাঙচুর করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের নাম শ্রাবন পাসওয়ান(২২), সঞ্জয় রজক(৩৪) এবং মহেশ সাহানী(২২)।ধৃত ৩ জনের বিরুদ্ধে জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গভীর রাতে প্রচণ্ড জোরে মাইক বাজানোর অভিযোগ উঠল

আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার