২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

সুভাষপল্লীতে দম্পতির রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা:  শিলিগুড়িতে দম্পতির মৃত্যুকে ধরে ব্যাপক চাঞ্চল্য। শিলিগুড়ি ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় এই ঘটনাটি ঘটেছে।দম্পতির নাম উজ্জ্বল কুমার সিনহা, দেবলীনা সরকার সিনহা। উজ্জ্বল বাবু প্রাইভেট টিউটর ছিলেন, দেবলীনা আর্টের শিক্ষিকা। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতেন উজ্জ্বল বাবু। প্রতিদিন সকাল ১১ টার সময় দুজনই কাজে বের হতেন। এদিন বেলা পেরিয়ে যাওয়ার পরেও তাদের দেখা পাওয়া যায়নি, এরপর ঘরের মধ্যে দুজনের মৃতদেহ দেখতে পাওয় যায়। উজ্জ্বল বাবুর মৃতদেহ বিছানায় ছিল, অপরদিকে দেবলীনা মৃতদেহ মেঝেতে ছিল। কি কারণে তাদের মৃত্যু হয়েছে এই বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি।খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সুভাষপল্লীতে দম্পতির রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার