২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকে আটক ৭ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক:- শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকে আটক ৭  রোহিঙ্গা। বুধবার তাদের স্টেশন চত্বরে ঘুরতে দেখে আটক করে রেল পুলিস।আটক ওইসব রোহিঙ্গাদের মধ্যে ৬ জন মহিলা ও একজন পুরুষ। চাইল্ড হেল্পলাইন-এর সাহায্যে তাদের জিজ্ঞাসাবাদ করে রেল পুলিস। তখনই তাদের কথায় বেশকিছু অসংগতি বেড়িয়ে পড়ে।রেল পুলিস সূত্রে খবর, ধৃতরা জানিয়েছে বাংলাদেশ সীমান্ত পার করে অসম হয়ে ট্রেনে দিল্লি পৌঁছনোর পরিকল্পনা ছিল তাদের।  জিআরপিকে তারা আরও জানায় এনজেপি স্টেশন সম্পর্কক্রান্তি এক্সপ্রেস দিল্লি যাওয়ার কথা। সেই ট্রেন ধরার জন্যই এনজেপি স্টেশনে অপেক্ষা করছিল তারা।আটক মহিলারা রেল পুলিসকে জানায়, তাদের দিল্লি নিয়ে যাচ্ছিল মহম্মদ জুবের নামে তাদের ওই পুরুষসঙ্গী। তবে কী উদ্দেশ্য়ে তাদের দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল তা অবশ্য জানা যায়নি।এদিকে, শুধুমাত্র জুবেরের পরিচয়পত্র পাওয়া গেলেও আটক মহিলাদের কোনও পরিচয়পত্র পাওয়া য়ায়নি। ধৃতদের দাবি, বাংলাদেশ থেকে অসমে ঢুকেছিল তারা। কিন্তু পুলিসের দাবি,তাদের কথায় বেশকিছু অসংগতি রয়েছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকে আটক ৭ রোহিঙ্গা

আপডেট : ১৬ মার্চ ২০২২, বুধবার