২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে

নতুন গতি নিউজ ডেস্ক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৫ জন পুরুষ ও ২ জন মহিলা। তারা সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২৭। নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৪১৪ জন। আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৬ জন। সরকারি বুলেটিনে বলা হয়েছে, করোনাভাইরাস চিহ্নিত করতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৩ হাজার ৪১৬টি পরীক্ষা হয়েছে। এতে আরও ৪১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে প্রথম করোনা রোগীর সন্ধান মেলে গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার