৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৬ বৈশাখ ১৪৩৩

অশোকনগরে ৩০ জন স্থানীয় বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : ভাঙন অব্যাহত গেরুয়া শিবিরে । ভোটের মুখে অশোকনগরে ৩০ জন স্থানীয় বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । শুক্রবার অর্থাৎ আজ অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নারায়ন গোস্বামীর হাত ধরে শাসকদলে যোগ দিলেন তারা । জোড়াফুলের পতাকা গ্রহণ করে তারা বলেন, ‘নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি । বাংলায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা দিদির হাতকে আরও শক্তিশালী করতে চাই।’

তৃণমূল শিবিরের দাবি, সদ্য তৃণমূলে যোগ দেওয়া ওই ৩০ জন অশোকনগর পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডে বিজেপির সক্রিয় কর্মী ও নেতৃত্ব ছিলেন । ঠিক ভোটের প্রাক্-মুহুর্তে একসঙ্গে ৩০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় নিঃসন্দেহে শাসকদলের শক্তি আরও বৃদ্ধি পেল বলেই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

রাজনগরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অশোকনগরে ৩০ জন স্থানীয় বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে

আপডেট : ২ এপ্রিল ২০২১, শুক্রবার