১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

সংকল্প ফাউন্ডেশনের শীত কালীন বস্ত্র বিতরণ

নতুন গতি, নারায়ণগড় : তুঁতরাগা উদীয়মান তরুন সংগ ক্লাবের পরিচালনায় সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নারায়ণগড় ব্লকের তুঁতরাগা গ্রামে।অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া আদিম জনজাতি শতাধিক মানুষদেরকে শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের ডিরেক্টর , আদিম জনজাতি গবেষক ডঃ শান্তনু পাণ্ডা। এদিন শীতবস্ত্র উপভোক্তাদের বেশিরভাগ ছিলেন বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী বলে তিনি আরো জানিয়েছেন।

এদিন তুঁতরাগা উদীয়মান তরুন সংঘ ক্লাবেরপক্ষ থেকে সংকল্প ফাউন্ডেশনের সদস্যদের বরন করা হয়। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোপাল সাহার কথায় উঠে আসে বিবেকানন্দ ও সারদা মায়ের কথা। ক্লাবের সম্পাদক জগদীশ মাইতি সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগ কে খুব প্রশংসা করেছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদিকা পারমিতা সাউ, পিন্টু সাউ, রত্না দে, প্রতিমা রানা, অপরনা দে, আনিস সাউ এবং ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন রাজকুমার দাস, সঙ্কর জানা, শুভেন্দু জানা, বিশ্বজিত জানা। এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।

সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সংকল্প ফাউন্ডেশনের শীত কালীন বস্ত্র বিতরণ

আপডেট : ২ জানুয়ারী ২০২২, রবিবার