২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

স্কুলে পড়ালে টিউশনি করা যাবে না, সরকারি নির্দেশে এমনই উল্লেখ আছে

নিজস্ব সংবাদদাতা: স্কুলে পড়ালে টিউশনি করা যাবে না, সরকারি নির্দেশে এমনই উল্লেখ আছে। কিন্তু তার পরও কিছু স্কুল শিক্ষক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চালিয়ে যাচ্ছিলেন প্রাইভেট টিউশনি। যা নিয়ে ক্ষোভ বাড়ছিল গৃহ শিক্ষকদের মধ্যে। সেই ক্ষোভের জেরে কিছু স্কুল শিক্ষক মাঝপথেই বন্ধ করে দিয়েছেন প্রাইভেট টিউশনির ঝাঁপ। তাতেই বিপদে পড়েছেন পড়ুয়ারা। এবার জলপাইগুড়ির ধূপগুড়ি শহরে দেখা গেল এক অন্য চিত্র। কেন স্কুলের শিক্ষকরা বন্ধ করে দিয়েছে টিউশনি, এই দাবিতেই শহরের এই গৃহশিক্ষকের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় একদল পড়ুয়া!

ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বিবেকানন্দ পল্লী এলাকায়। এই এলাকারই সঞ্জয় গোস্বামী দীর্ঘদিন প্রাইভেট টিউশনি করান। তিনি কোনও স্কুলের সঙ্গে যুক্ত নন। রবিবার সকালে গৃহশিক্ষক সঞ্জয়ের বাড়ি ঘিরেই বিক্ষোভ শুরু হয়ে যায়।আর তিনি কেন পড়াচ্ছেন এই নিয়েই বিক্ষোভ শুরু করে দেন স্থানীয় মানুষ।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্কুলে পড়ালে টিউশনি করা যাবে না, সরকারি নির্দেশে এমনই উল্লেখ আছে

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার