আজিজুল মল্লিক : হুগলির খানাকুলের ঘোষপুরে জেলা সংখ্যালঘু সেলের উদ্দোগে রামপ্রসাদ স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান, খানাকুল পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক রাঙা,সমিতির সভাপতি ঝুমা বাগ, হুগলি জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক সাদেক আলী খান,আরামবাগের সংখ্যালঘু ব্লক সভাপতি হুদা খান, ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হায়দার আলী,প্রধান সন্দীপ বর, হিফজুল কুরআন নাবাবীয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কাজী মিরাজুল ইসলাম, স্থানীয় পুলিশ ফাঁড়ির ইন্চার্জ কাঞ্চন চ্যাটার্জী,সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও প্রশাসনিক আধিকারিক সহ সমাজের বিশিষ্টজনেরা।সংক্ষিপ্ত বক্তব্যে সকলেই রক্তদান শিবির এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।। করোনা লকডাউন একটু স্বাভাবিক হতেই বিভিন্ন সংগঠন রক্তদান শিবির করার ফলে রক্তের সংকট নিরসন হবে।জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক সাদেক আলী খান এর মহৎ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। এদিন মোট পঞাশ জন রক্তদান করেন ও পাঁচশো মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করা হয়।
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
তৃনমৃল কংগ্রেস সংখ্যালঘু সেলের রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ
-
নতুন গতি - আপডেট : ৩১ জানুয়ারী ২০২২, সোমবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















