১৫ অগাস্ট ২০২৬, শনিবার, ৩০ শ্রাবণ ১৪৩৩
১৫ অগাস্ট ২০২৬, শনিবার, ৩০ শ্রাবণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষে শিলিগুড়িতে কড়া নিরাপত্তা ব্যবস্থা

নতুন গতি, শিলিগুড়ি: রাত পোহালেই স্বাধীনতা দিবস! সংশ্লিষ্ট দিনে এক আলাদা চেহারা নেয় গোটা ভারতবর্ষ। ব্যতিক্রম নয় বাংলার ক্ষেত্রেও। তবে নাশকতার আশঙ্কা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শিলিগুড়িতে। নজরদারি বাড়ানো হয়েছে বাসস্ট্যান্ড, রেলস্টেশন থেকে শুরু করে আন্তর্জাতিক সীমান্ত, সর্বত্রই। এছাড়াও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য একাধিক বন্দোবস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, পুলিশের সঙ্গে সমন্বয় বৈঠক হয়েছে বিএসএফ ও এসএসবির। শুধু তাই নয়, রাস্তায় নামানো হয়েছে স্নিফার ডগও। পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড যাতে আরও বেশি শক্তিশালী হয়, তার জন্য যাবতীয় উদ্যোগও নেওয়া হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক অফিসারের বক্তব্য, স্বাধীনতা দিবস সুষ্ঠুভাবে করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার নির্দেশে বৃদ্ধি পেয়েছে নাকা তল্লাশি ও বাইক টহল। ড্রোন উড়িয়ে, সিসি ক্যামেরার দ্বারা কড়া নজরদারি চলছে। এছাড়া সমাজমাধ্যমের উপরও কড়া নজর রাখা হয়েছে।
শিলিগুড়ি পুলিশ সূত্রে খবর, শহরের প্রবেশ ও বের হওয়ার পথগুলিকে ঘিরে ১০-১২টি নাকা তল্লাশি সহ বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বাজারে নজর রাখছে সাদা পোশাকের পুলিশ । টহল দিচ্ছে দু’টি স্নিফার ডগ। নজরদারি বাড়ানো হয়েছে সড়ক সেতু, রেল সেতু এবং বিমানবন্দরেও। এছাড়াও যোগাযোগ রাখা হয়েছে নেপাল সীমান্তে কর্তব্যরত এসএসবি, বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ এবং দার্জিলিং জেলা পুলিশের সঙ্গে। গোটা ব্যবস্থা দেখাশোনা করছে পুলিশ কমিশনারেটের দু’টি দল, যার নেতৃত্বে রয়েছেন দুই ডিসিপি।

আল-আরাবিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ইস্ট বেঙ্গল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতা দিবস উপলক্ষে শিলিগুড়িতে কড়া নিরাপত্তা ব্যবস্থা

আপডেট : ১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার