২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

ল্যাংড়া পীরে ১৮৮ বছরের ঐতিহ্যে মহরম খেলায় জনসমুদ্র! হাজারো মানুষের ঢল

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর: বংশীহারী থানার অন্তর্গত ল্যাংড়া পীর মসজিদ প্রাঙ্গণে ১৮৮তম ঐতিহ্যবাহী মহরম খেলা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বসে বিশাল মেলা, যেখানে সকাল থেকেই হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশীহারী থানার আইসি-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। প্রশাসনের কড়া নিরাপত্তায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

মেলা সম্পাদক সরফরাজ আলী জানান, প্রতি বছরের মতো এবারও মহরমকে কেন্দ্র করে বৃহৎ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নাগরদোলা, ব্রেক ডান্স, বিভিন্ন খাবারের স্টল ও নানা সামগ্রীর দোকান বসেছে। মানত পূর্ণ হলে অনেক ভক্ত সিন্নি ও ঘোড়া দান করেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ঐতিহ্যবাহী এই মহরম খেলা ও মেলাকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। প্রতিবছরের মতো এবারও হাজারো মানুষের উপস্থিতিতে সম্প্রীতি ও ঐতিহ্যের এই অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

পাঁচগ্রামে সিদ্বেশ্বর শিব মন্দির ফুট ওভারব্রিজ নির্মাণের শুভ ভূমি পূজন সম্পন্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ল্যাংড়া পীরে ১৮৮ বছরের ঐতিহ্যে মহরম খেলায় জনসমুদ্র! হাজারো মানুষের ঢল

আপডেট : ২৮ জুন ২০২৬, রবিবার