জাকির হোসেন, নতুন গতি, লক্ষীকান্তপুর : দক্ষিণ ২৪ পরগনার প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের বলিষ্ঠ নেতা ঢোলার হাট মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক জনাব আব্দুল মাতিন সাহেবের জানাযার নামাজে হাজার হাজার মানুষের ঢল। সূত্রের খবর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গত শনিবার রাত ১০ টায় ইন্তেকাল করেন তিনি। রবিবার জোহরের নামাজ বাদ তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়l ইন্তেকালের সময় রেখে যান তার স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা এবং নাতি-নাতনি। তিনি বিশিষ্ট সমাজসেবী ও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ-সভাপতি হিসেবে বেশ কয়েক বছর সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। জানাজায় উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি জনাব সিয়ামত আলী সাহেব, তিনি বলেন মাস্টার বাবু খুব ভালো মানুষ ছিলেন।সমাজসেবী মানুষ এবং সংগঠনের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছিলেন আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং তার আত্মীয়-স্বজনের ধৈর্য ধরার তৌফিক দান করুক।
এছাড়াও উপস্থিত ছিলেন পি ওয়াই এফ এর দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শিক্ষক জাকির হোসেন। কর্মাধ্যক্ষ জনাব পিয়ার আলী হালদার। রঘুনাথপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর কুমার। মথরাপুর ব্লক কর্মদক্ষ আবুল হোসেন এবং তার মাদ্রাসার শিক্ষক মহাশয় অগণিত ছাত্র-ছাত্রী ও সংগঠনের বিভিন্ন সহকমী।
২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৭ বৈশাখ ১৪৩৩
BREAKING :
পি,ওয়াই,এফ নেতা জনাব মাতিন মাস্টারের জানাযায় হাজার হাজার মানুষের ঢল
-
নতুন গতি - আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, রবিবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















