নিজস্ব সংবাদদাতা : হোটেলে চলছিল মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিল পুলিশ। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে হুগলির পাণ্ডুয়ার খন্যানে। পুলিশ ওই হোটেলটি থেকে পুরুষ এবং মহিলা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে।খন্যানে জিটি রোডের ধারে একটি পানশালায় দীর্ঘ দিন ধরে চলছিল মধুচক্রের আসর। বুধবার রাতে মগরা এবং পাণ্ডুয়া থানা সেখানে যৌথ ভাবে অভিযান চালায়। ওই পানশালার ঘর থেকে থেকে ছয় তরুণী এবং চার জন পুরুষ-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ধৃত তরুণীরা কেউই স্থানীয় নন। তাঁরা সকলেই বাইরে থেকে নিয়মিত ওই পানশালায় আসতেন। মূলত পানশালার আসা ক্রেতারই ছিল তাঁদের নিশানা। ওই চক্রের সঙ্গে পানশালার মালিকও জড়িত বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না পানশালা মালিকের। পুলিশ তার খোঁজ চালাচ্ছে।ওই কাণ্ডে ধৃতদের মধ্যে রয়েছে পানশালার দুই কর্মীও। কী ভাবে ওই মধুচক্র চালানো হত তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
হোটেলে চলছিল মধুচক্র গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিল পুলিশ
-
নতুন গতি - আপডেট : ৩ জুন ২০২২, শুক্রবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























