২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপি কে পরাস্ত করতে কংগ্রেসের সাথে জোট করে লড়বে বামফ্রন্ট

নতুন গতি ওয়েব ডেস্ক  : আমরা তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করিনা। কংগ্রেসের সাথে এই মাসের শেষে প্রাথমিকভাবে আলোচনা হবে। তারপরই স্পষ্ট হবে জোট করে বিধানসভায় লড়বে বামফ্রন্ট। সমস্ত শক্তির মিলিত উদ্যোগে তৃণমূল বিজেপি কে পরাস্ত করতে আগামী বিধানসভা নির্বাচনে লড়তে চাইছে বামফ্রন্ট। দলীয় কর্মসূচিতে মালদায় এসে মিহির দাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম এবং মালদা জেলা সম্পাদক অম্বর মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু জানান, বাংলার মাটিতে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই না করলে সাম্প্রদায়িক শক্তিকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ভাবেই বিজেপি এবং তৃণমূল কে একহাত নেন তিনি

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপি কে পরাস্ত করতে কংগ্রেসের সাথে জোট করে লড়বে বামফ্রন্ট

আপডেট : ১১ নভেম্বর ২০২০, বুধবার