২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩
২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩

তারকেশ্বরে বাবা তারকনাথের শ্রাবণী মেলা উপলক্ষে জামালপুরের জলসত্র

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : তারকেশ্বরে বাবা তারকনাথের শ্রাবণী মেলা উপলক্ষে জামালপুরের জলসত্র। তারকেশ্বরে সারমম্বরে চলছে শ্রাবণী মেলা। গোটা শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বরে বাবা তারকনাথ মন্দিরে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ জল ঢালতে যাচ্ছেন। পূর্ব বর্ধমান জামালপুর এই তারকেশ্বর যাওয়ার মূল রাস্তা। হাজার হাজার মানুষ পানীয় জলের জন্য হাহাকার করে থাকেন। এই কথা মাথায় রেখে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে ৩০ জুলাই জলসত্রের আয়োজন করা হয়। জামালপুরের ভূমিপুত্র তথা বিশিষ্ট সমাজসেবী, জামালপুর ব্লক কংগ্রেসের সভাপতি মেহমুদ খান বলেন, রাজ্যের মা মাটি মানুষের জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে থাকেন। প্রতিটি সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠানে তিনি আন্তরিকভাবে অংশগ্রহণ করেন এবং সহযোগিতা করে থাকেন। মুখ্যমন্ত্রীর এই আদর্শকে সামনে রেখে এদিন জামালপুর থানা মোড়ে জলসত্রের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জামালপুর দিয়েই পুণ্যার্থীরা তারকেশ্বরে যান। সেদিন প্রত্যেক পূর্ণর্থীদের হাতে পানীয় জলের বোতল হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন মেহমুদ খান। জামালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মালিকসহ অন্যান্য কর্মী সমর্থকরা।

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তারকেশ্বরে বাবা তারকনাথের শ্রাবণী মেলা উপলক্ষে জামালপুরের জলসত্র

আপডেট : ৩০ জুলাই ২০২৪, মঙ্গলবার