নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার ট্রফি জেতায় মেদিনীপুর মেসি ফ্যান ক্লাবের পক্ষ থেকে মেদিনীপুর শহরে মিষ্টি মুখ করানো হল। করোনার পরিস্থিতিতে এইবার মেসির জন্মদিন পালন করতে না পারলেও ট্রফি জয়ের আনন্দে রবিবার পতাকা লাগিয়ে মিষ্টি মুখ করানো হল শহরের এল আই সি মোড়ে। উপস্থিত ছিলেন সম্পাদক অভিষেক দাস, রুদ্রজিৎ নাগ, স্বরূপ দত্ত, সুস্বাগত পড়িয়া সহ অন্যান্যরা।
১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


























