নতুন গতি ওয়েব: শুভেন্দু অধিকারী ও তার ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরির মামলা প্রত্যাহার করতে চলেছেন কাঁথি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রত্নদীপ মান্না। কাঁথি পুরসভা নির্বাচনে টিকিটের প্রত্যাশা করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই নেতা। কিন্তু, দলের তরফে তাঁকে টিকিট না দেওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ এনেছেন তিনি।এরপরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন রত্নদীপ মান্না।
রত্বদীপ বলেন, ”আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বোধহয় আমাকে ব্যাকআপ দেবে না। কোন অদৃশ্য কারণে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠরা এসে টিকিট পেয়ে গেলেন জানি না। টিকিট পাওয়ার থেকেও বড় বিষয় আমার মান সম্মান নষ্ট হয়েছে। একজন কট্টর তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে আমায় বঞ্চিত করা হয়েছে বলে মনে করছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনও মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে। সেই ভয়ের আশঙ্কা থেকেই আমি কাঁথি থানা থেকে শুভেন্দু অধিকারী সহ তার ছোটভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিচ্ছি।” এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অস্বস্তিতে তৃণমূল শিবির।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
টিকিট না পেয়ে শুভেন্দুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার মামলকারীর
-
নতুন গতি - আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























