২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। একটি লরি থেকে পাথর ছিটকে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রের

মালদা,০২ সেপ্টেম্বর : দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। একটি লরি থেকে পাথর ছিটকে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রের। আহত আরও দুই ছাত্র। ঘটনাটি ঘটেছে, সোমবার বিকেলে রতুয়া থানার বটতলা এলাকায়। আহতদের প্রথমে ভর্তি করা হয় স্থানীয় গ্রামীণ হাসপাতাল। পরে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম ইসরাইল শেখ (১৬) সে দশম শ্রেণীতে পড়াশোনা করত। আহতদের নাম, সেলিম আখতার(১৭) ও সামীর আখতার(১৫)। তাদের বাড়ি রতুয়া থানার হলদি পুকুর এলাকায়। পুলিশ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা মোঃ জুলফিকার জানিয়েছেন, বটতলা আদর্শ মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল তিন ছাত্র এমন সময় হঠাৎ দুটি লরির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। দুটির মধ্যে একটি লরিতে পাথরবোঝাই করা ছিল। সেই পাথর ছিটকে পরে তিন ছাত্রের উপর। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা ইসরাইলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে দুজন ছাত্রর অবস্থা আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তিনি আরো বলেন একটি লরি আসছিল সামসির দিক দিয়ে উল্টো দিকে রতুয়ার দিক থেকে আসছিল একটি লরি। বটতলা এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ বাধে।
পুলিশ মৃত ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে হলদি পুকুর গ্রামে। রতুয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। একটি লরি থেকে পাথর ছিটকে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রের

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার