রেজিনা খাতুন, সাগরদিঘী : ৫ই ফেব্রুয়ারী শনিবার সরস্বতী পূজো কে সামনে রেখে মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকার মেধাবী ছাত্র- ছাত্রীদের হাতে বই, খাতা, কলম, চকলেট বিলি করলো সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা, এদিনের এই কর্মসূচিকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সাগরদিঘী থানার এস. আই. মাননীয় অরিন্দম সেন মহাশয়। বিদ্যা-দেবীর আরাধনায় এহেন কর্মসূচিকে সফল করতে পেরে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা অত্যন্ত আনন্দিত। সাগরদিঘীর মেধাবী ছাত্র-ছাত্রীরা বই- খাতা, চকলেট পেয়ে সাগরদিঘী থানার এস. আই. অরিন্দম সেন মহাশয়কে অজস্ৰ ধন্যবাদ জ্ঞাপন করেছে পাশাপাশি ট্রাস্টের সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন ছাত্র- ছাত্রীরা।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সরস্বতী পূজো উপলক্ষে মেধাবী ছাত্রছাত্রীদের বই খাতা বিলি
-
নতুন গতি - আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
- 12
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















