রহমতুল্লাহ,সাগরদিঘী : এভাবেই সাহিত্য পত্রিকা সম্পাদক ও সমাজসেব সাহিন হোসেন এর বিয়েতে নববন্ধনের শুভেচ্ছা জানালো জঙ্গীপুর লোকসভার সাংসদ খালিলুর রহমান। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর কাবিলপুর রণজিৎপুরে সাহিন হোসেন এর বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ খালিলুর রহমান, জঙ্গিপুর পৌরসভার পৌর প্রশাসক মফিজুল ইসলাম, জিল্লুর রহমান, মুর্শিদ সারওয়ার জাহান সহ বহু বিশিষ্টজনেরা। গত ২রা জুলাই শনিবার লালবাগের কলান রাধাকান্তপুর এলাকার মোঃ আলাউদ্দিন এর কন্যা নাজমা খাতুন এর সঙ্গে সাগরদিঘীর কাবিলপুর অঞ্চলের রণজিৎ পুর গ্রামের মোঃ মতিউর রহমান এর প্রথম পুত্র সাহিন হোসেন এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সোমবার সাংসদ খালিলুর রহমান হাজির হন নববন্ধনের শুভেচ্ছা জানাতে কাবিলপুরে সাহিন হোসেন এর বিবাহ অনুষ্ঠানে। সাহিন হোসেন এবং নাজমা খাতুনের প্রতি তিনি আশীর্বাদ করেন নতুন জীবনের পথচলা যেন সুখময় হয়ে উঠে । এদিনের বিবাহ অনুষ্ঠানে মোঃ ইমরান হোসেন এর লেখা ভারতবর্ষের আর্তনাদ বইটি তুলে দেন সাংসদ খালিলুর রহমনের হাতে সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















