২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩

সমাবর্তনি অনুষ্ঠান

নূর আহমেদ, মেমারী : নিজের চাকরি ছেড়ে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে নতুন দিশা দিতে মাসে মাত্র ৫০ টাকায় কম্পিউটার প্রশিক্ষণ। শহর মেমারীতে নজর কাড়লেন মেমারীর এক শিক্ষক দেবাশীষ কোলে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যা খুবই সামান্য। দীর্ঘ ২২ বছর ধরে শহর মেমারীর বুকে এমনি কাজ চালিয়ে আসছেন তিনি। শুধু তাই নয় সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের হাতে কখন শীতবস্ত্র, কখনও ঔষধ কখনও খাদ্য সামগ্রী ও পৌঁছে দেন নিয়মিত। রবিবার মেমারীর নতুন বাসস্ট্যান্ড চত্বরে শিক্ষক দেবাশীষ কোলের প্রতিষ্ঠিত মেমারী stc কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রর উদ্যোগে অনুষ্ঠিত হলো সমাবর্তনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি সকল শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান করা হয়। সেই সাথে প্রায় ২০০ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত শিক্ষাবিদ ইন্তাজুল হোসেন মন্ডল সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। সাল ২০০৩, নিজের চাকরি ছেড়ে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে নতুন দিশা দিতে হাতে মাত্র ১০,০০০ টাকা, কিছু লিফলেট ও বাবা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করেন পথ চলা। দীর্ঘ ২২ বছরের পথচলায় প্রতিকুতা কাঠিয়ে আজ তিনি একজন সফল শিক্ষক।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সমাবর্তনি অনুষ্ঠান

আপডেট : ৩ জানুয়ারী ২০২৫, শুক্রবার