২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

সবুজ কলম পত্রিকার শুভ সূচনা হল কলকাতার কফি হাউসে

লুতুব আলি, নতুন গতি : সবুজ কলম পত্রিকার শুভ সূচনা হল কলকাতার কফি হাউসে। ঐতিহ্যবাহী কলকাতার কফি হাউসে প্রকাশ পেল সবুজ কলম পত্রিকা। দুই বরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্ম মাস চলছে। বাংলার সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা বিশিষ্ট সংগঠক চন্দ্রনাথ বসুর সম্পাদনায় প্রকাশিত হল সবুজ কলম পত্রিকা। সবুজ কলম পত্রিকার উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকীর বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ১০ কফি হাউসের অনুষ্ঠানে অবাধে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। চন্দ্রনাথ বসু বলেন, আগামী ২৬ মে কাজী নজরুল ইসলামের জন্মদিনের আয়োজন করা হয়েছে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। সবুজ কলম পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠান। বিশ্বায়নের প্রভাবে মিশ্র সংস্কৃতির ভিড়ে বাংলা ভাষা, চর্চা অনেক ক্ষেত্রে তলানিতে চলে গেছে। নতুন প্রজন্মের কাছে সাহিত্যের প্রতি আগ্রহ বৃদ্ধি করা একমাত্র লক্ষ্য সবুজ কলম পত্রিকার। এই অনুষ্ঠানের সভাপতি হয়েছেন বিশিষ্ট কবি রঞ্জনা গুহ। অনুষ্ঠানের দিন উপস্থিত সকলকে সবুজ কলম প্রদান করা হবে। এই কলম ব্যবহার করার পর ফেলে দিলে গাছ জন্মাবে। পরিবেশ ভালো থাকবে। ১২৫ তম নজরুলের জন্মবার্ষিকী কার্যকরী সভাপতি হয়েছেন বিশিষ্ট কবি ক্ষমা তমা কর্মকার ও পাপিয়া বসু। প্রসঙ্গত উল্লেখ্য কফি হাউসের অনুষ্ঠানে উপস্থিত সকলকে সবুজ কলম দিয়ে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শিব শংকর বক্সী, সুস্মিতা চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি ও চিত্রশিল্পী আকাশ পাইন, মালবিকা ভট্টাচার্য, সৃঞ্জয় রায়, কনিকা ভট্টাচার্য, সোমনাথ বোস, তরুণ পাত্র, অরিত্র চ্যাটার্জি, মনোয়ারা খাতুন, কবি কৌশিক গাঙ্গুলী, ঋদ্ধি ভট্টাচার্য, বিপ্লব পাল ও সংগীত শিল্পী অনিন্দিতা পাল।

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সবুজ কলম পত্রিকার শুভ সূচনা হল কলকাতার কফি হাউসে

আপডেট : ১২ মে ২০২৪, রবিবার