২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে নৈহাটিতে মহিলাদের মৌন মিছিল

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : 

মৌন মিছিলের মাধ্যমে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ জানালেন মহিলারা । বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর উপর হামলার প্রতিবাদে আজ উত্তর ২৪ পরগণার নৈহাটিতে মৌন মিছিল করেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব ও কর্মী সমর্থকরা । নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত মৌন মিছিলের মাধ্যমে বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর উপর হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয় । ‘নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর উপর হামলা পূর্ব পরিকল্পিত ও বিরোধীদের চক্রান্ত’ – মৌন মিছিল শেষে এমনই অভিযোগ করেন জোড়াফুল নেতৃত্ব । উল্লেখ্য , বুধবার নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে দফায় দফায় প্রতিবাদ , বিক্ষোভ , পথ অবরোধ , ট্রেন অবরোধে সামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা । এসবের বাইরে অন্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ জানালেন নৈহাটি তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে নৈহাটিতে মহিলাদের মৌন মিছিল

আপডেট : ১২ মার্চ ২০২১, শুক্রবার