সেখ সামসুদ্দিন : ২৫ জুলাই, মেমারি হাই মাদ্রাসার ছাত্রী সাবিয়া সরকার মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে ৭৮৬ নম্বর পেয়ে পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে। তাকে শুভেচ্ছা জানাতে আজ তার বাড়িতে আসেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, খাঁড়ো যুবক সংঘ ক্লাব সভাপতি ডাঃ বিপ্লব চ্যাটার্জী, ডাঃ মিলি চ্যাটার্জী, সেখ সবুরউদ্দিন, সহ সকল সদস্যবৃন্দ, বাস ওনার্সের পক্ষ থেকে অনিল চৌধুরী, প্রয়াস এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান হয়। সাবিয়ার ইচ্ছা ভবিষ্যতে ডাক্তার হয়ে তার প্রতিবন্ধী দিদির চিকিৎসা করা। ক্ষেতখামারে চাষের কাজ করে পিতা এবং মা গৃহবধূ। ছাত্রী সহ পরিবারের কাছে সারাজীবন অনুশোচনা থেকে গেল আর্থিক অভাবের কারনে আল আমিন মিশনে না ভর্তি হতে পারা। বিজ্ঞান বিভাগে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির ইউনিট ২ তে ভর্তি হয়ে পড়াশোনা করবে।
৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৬ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মেমারি হাই মাদ্রাসা মাধ্যমিক ছাত্রী সাবিয়া সরকার জেলার প্রথম স্থান অধিকারিকে বিধায়ক মধূসুদন ভট্টাচার্য শুভেচ্ছা জানাই
-
নতুন গতি - আপডেট : ২৫ জুলাই ২০২১, রবিবার
- 12
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















