২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে গর্বের দিন,টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড রোহিত শর্মার

নতুন গতি খেলা ডেস্ক: অকল্যান্ডে ইতিহাস গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে স্মরণীয় করে রাখার হাতছানি আগেই ছিল। কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেই সেই স্বপ্নপূরণ হল রোহিতের। এতদিন পর্যন্ত কুড়ি ওভারের ক্রিকেটে ফার্স্ট বয়ের তকমা ছিল নিউ জিল্যান্ডের ওপেনার মার্টিন গুপতিলের ঝুলিতে। শুক্রবার তাঁকে সরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন হিট ম্যান।

অকল্যান্ডে ২৯ বলে ৫০ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছেন রোহিত। আর সেই সুবাদেই টি-টোয়েন্টি ক্রিকেটে  ২ হাজার ২৮৮ রান করে ফেললেন তিনি। অতীতে  ২ হাজার ২৭২ রান করে এক নম্বর স্থানে বসেছিলেন মার্টিন গুপতিল। কিউই ব্যাটসম্যানকে স্থানচ্যুত করতে রোহিত নিলেন ৮৪ ইনিংস। প্রসঙ্গত, ২ হাজার ২৭২ রান করতে মার্টিন গুপতিল নিয়েছেন ৭৪ ইনিংস।

এই তালিকায় রোহিত শর্মা ও মার্টিন গুপতিলের পরেই রয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক। ১১১টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৪ ইনিংসে ব্যাট করে শোয়েবের সংগ্রহ ২ হাজার ২৬৩ রান। তারপরেই রয়েছেন বিরাট কোহলি। ৬০ ইনিংসে বিরাটের সংগ্রহ ২ হাজার ১৬৭ রান। পাঁচ নম্বরে রয়েছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম। ৭১টি ম্যাচে ৭০টি ইনিংসে ২ হাজার ১৪০ রান করেছেন প্রাক্তন কিউই অধিনায়ক।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে গর্বের দিন,টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড রোহিত শর্মার

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০১৯, শুক্রবার