১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

বিধবা পুত্রবধূর পুনরায় বিবাহ দিলেন শশুর

হলদিয়া: বিধবা পুত্রবধূর গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তার শশুর। রীতিমতো কন্যা দান করলেন । মানবতার নজির দেখলো হলদিয়া সোমবার সন্ধ্যায়। হলদিয়ার বাসিন্দা নকুল বাবু নিজের বিধবা পুত্রবধূর পুনরায় বিবাহ দিলেন। এই ঘটনার খবর প্রকাশ হতেই বিভিন্ন মহল থেকে তার প্রশংসা করা হয়েছে।

হলদিয়ার বাসিন্দা নকুল বাবুর ছেলে বছর দুয়েক আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। পুত্রবধূর দুঃসহ জীবন আর দেখতে পারছিলেন না তিনি। এরপর তিনি ঠিক করেন তার পুত্রবধুর বিয়ে দেবেন আবার। এরপর তিনি পাত্র খোঁজা শুরু করেন। অবশেষে পাত্রের সন্ধান মেলে হলদিয়াতেই। পাত্রের নাম মধুসূদন।

সোমবার সন্ধ্যায় নিজের পুত্রবধূর সম্প্রদান করলেন তিনি। ধুমধাম করে নিজের বিধবা পুত্রবধূর পুনরায় বিবাহ দিলেন। এ বিষয়ে পাত্র মধুসূদন জানিয়েছে সমাজের সংস্কার ভাঙ্গার কাজ করে সে গর্বিত। বিবাহের পর সারা জীবন নকুলবাবুর বাড়িতেই থাকবে তারা। পিতৃহারা তিন বছরের এক রত্তি শিশুর দায়িত্বও নিয়েছে মধুসূদন।

সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিধবা পুত্রবধূর পুনরায় বিবাহ দিলেন শশুর

আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার