২৬ এপ্রিল ২০২৬, রবিবার, ১২ বৈশাখ ১৪৩৩
২৬ এপ্রিল ২০২৬, রবিবার, ১২ বৈশাখ ১৪৩৩

মালায়ালাম ছবির অভিনেতা-প্রযোজক বিজয় বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! ফেসবুক লাইভে সব অস্বীকার অভিনেতার

নতুন গতি নিউজ ডেস্ক: মালায়ালাম ছবির অভিনেতা-প্রযোজক বিজয় বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক অভিনেত্রী। অভিনেত্রীর দাবি, সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে তাঁর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন বিজয় বাবু। কোচির ফ্ল্যাটে ডেকে ধর্ষণ করার চেষ্টা করেছেন বলে অভিনেত্রীর অভিযোগ। কোচি থানায় দায়ের হয়েছে অভিযোগ।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে অভিনেত্রীর নাম উল্লেখ করে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজয় বাবু। তিনি জানান, ২০১৮ সাল থেকে ওই উঠতি অভিনেত্রীকে চেনেন। অডিশন নেওয়ার পর নিজের প্রযোজনায় তৈরি সিনেমায় অভিনয়ের সুযোগও দিয়েছেন। তাঁর দাবি, তিনিই হেনস্তার শিকার হয়েছেন। তাঁকে একাধিক মেসেজ পাঠিয়েছেন ওই অভিনেত্রী। সেখানে নিজেকে মানসিক অবসাদের শিকার হিসেবে দাবি করেছেন। এমন মেসেজের প্রায় চারশো স্ক্রিনশট দেখাতে পারেন বলেই দাবি করেছেন বিজয়বাবু। গত দেড় বছরে ওই অভিনেত্রীকে একটি মেসেজও পাঠাননি বলে জানান তিনি।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মালায়ালাম ছবির অভিনেতা-প্রযোজক বিজয় বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! ফেসবুক লাইভে সব অস্বীকার অভিনেতার

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার