নতুন গতি প্রতিবেদক : আনিস হত্যার প্রতিবাদে এক বিশাল মিছিল হয় হাওড়ার জগৎবল্লভপুরে। মিছিলটি সন্তোষপুর মোড় থেকে শুরু হয়ে বড়গাছিয়া লেভেল ক্রসিং এ এসে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সাবির আহমেদ, বিশিষ্ট সমাজসেবী মহঃ ইউশা আব্বাসী, বিশিষ্ট শিক্ষিক নাসির উদ্দিন প্রমুখ। সভায় বক্তব্যে ইউশা আব্বাসী জানান যে “যেই অফিসারকে রিজওনুর হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই অফিসারকেই আবার আনিস হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। বর্তমান মুখ্যমন্ত্রী যে কারণে সেদিন এই অফিসারের উপর ভরসা রাখতে পারেননি, ঠিক সেই একই কারণে আমারা পুলিশ ও এই অফিসারের উপর ভরসা রাখতে পারছিনা।” হাজার হাজার মানুষের এই মিছিলে আরও উপস্থিত ছিলেন আলিয়া ইউনিভার্সিটির বেশকিছু ছাত্র ও আনিসের বন্ধুরা।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























