লুতুব আলি, নতুন গতি : প্রবাদ প্রতিম কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন বাগনানে। বিংশ শতাব্দীর প্রবাদ প্রতিম কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন হলো বাগনানে। বাগনানের স্বেচ্ছাসেবী সংস্থা সজল ১২ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, ফেব্রুয়ারি মাস মানে স্বজনের মাস। বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম সাহিত্যিক ও গুণীজনদের জন্মের মাস এই ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন, ৫ ফেব্রুয়ারি কবি শঙ্খ ঘোষের জন্মদিন, ১১ ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদিন। প্রত্যেকেরই জন্মদিন আমরা পালন করেছি। আগামী ১৭ ফেব্রুয়ারি কবি জীবনানন্দ দাশের জন্মদিন, একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই সমস্ত অনুষ্ঠান গুলি মর্যাদার সঙ্গে পালন করা হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলা ভাষা উৎসব পালিত হবে শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯১৯ সালের ১২ ফেব্রুয়ারি কৃষ্ণনগরে খুবই সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ব্রিটিশ সাম্রাজ্য কবিকে দারুন ভাবে আহত করেছিল। কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের সাহিত্য ক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টজ, অর্থনৈতিক মূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, ভ্রমণ সাহিত্য, উপন্যাস, শিশু-কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই কবি পারদর্শী ছিলেন। বাংলা পাঠকদের কাছে কবি সুভাষ মুখোপাধ্যায় আজ ও চিরন্তন, অমর হয়ে আছেন। বিদেশি কবিতা তিনি বাংলায় অনুবাদ করে বাংলা পাঠকদের কাছে আজও সমানভাবে সমাদৃত। ২০০৩ সালের ৮ জুলাই এই বরেণ্য কবি ও কিংবদন্তি লেখক এর প্রয়াণ ঘটে। ১২ ফেব্রুয়ারি স্বজন বাগনানে মর্যাদার সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের স্মরণানুষ্ঠান করায় অনেক গুণীজনেরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে অধ্যাপক রমেশচন্দ্র সাউ, কবি সুব্রত মুখোপাধ্যায়, কবি ও সাংবাদিক মধুসূদন বাগ, মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জী, পরিবেশপ্রেমী পৌলোমী মিশ্র, শেখ চন্দন প্রমুখ। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান অনিন্দিতা চ্যাটার্জী ও পৌলভী মিশ্র।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
প্রবাদ প্রতিম কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন বাগনানে।
-
নতুন গতি - আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















