০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩
০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩

পুলিশের তল্লাশিতে অস্ত্র কারখানার হদিস মিলল ভাটপাড়ায়, আতঙ্ক এলাকাজুড়ে

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : শনিবার গভীর রাতে জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদরাল জয়চন্ডিতলা এলাকায় একটি ক্লাবে হানা দিয়ে প্রচুর তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জাম, বোমা তৈরির মশলা ও গুলি উদ্ধার করেছিল পুলিশ । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও পুলিশি তল্লাশিতে অস্ত্র কারখানার হদিস মিললো ভাটপাড়ায় !

সূত্রের খবর, সেখান থেকে উদ্ধার হয়েছে ২ টি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্রের বেশকিছু কাঠামো এবং প্রচুর গুলির খোল । এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পলাতক । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া পুরসভার কলাবাগান এলাকায় হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকেই উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্রের বেশকিছু কাঠামো এবং প্রচুর গুলির খোল ।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় । গত লোকসভা ভোটের আগে ও পরে বোমা – গুলির লড়াইয়ে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা ভাটপাড়া এলাকা, এবার ২০২১ এর বিধানসভা ভোটেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা সেই আতঙ্কে এলাকাবাসীরা ।

১০ জনের দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোতে গেল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুলিশের তল্লাশিতে অস্ত্র কারখানার হদিস মিলল ভাটপাড়ায়, আতঙ্ক এলাকাজুড়ে

আপডেট : ১২ এপ্রিল ২০২১, সোমবার