মালদহ: কালিয়াচক–৩ ব্লকের বৈষ্ণবনগরে অবৈধভাবে গড়ে ওঠা গ্যাসের গোডাউনে অভিযান চালাল মালদহ জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ। অভিযানে দুটি গোডাউন থেকে প্রায় ৮০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মিঠুন মণ্ডল ও চন্দন সরকার নামে দুই ব্যক্তিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবনগর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ওই দু’টি গোডাউন পরিচালনা করা হচ্ছিল। অভিযোগ, বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে তা চড়া দামে বিক্রি করা হত। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্নেহাশিস মুখার্জি। অভিযানে বৈষ্ণবনগর থানার পুলিশও সহযোগিতা করে। অভিযানের পর দুটি গোডাউন সিল করে দেওয়া হয়। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশের দাবি, অবৈধভাবে গ্যাস মজুত ও কালোবাজারি রুখতে আগামী দিনেও অভিযান চলবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
বৈষ্ণবনগরে অবৈধ গ্যাসের গোডাউনে পুলিশের হানা, উদ্ধার ৮০ সিলিন্ডার
-
নতুন গতি - আপডেট : ১০ অগাস্ট ২০২৬, সোমবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























