২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মেদিনীপুরের স্পোর্টসম্যান রিক্রেশান ক্লাবের প্লাটিনাম জুবলি উদযাপন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শনিবার মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী সুপ্রাচীন স্পোর্টসম্যান রিক্রিয়েশান ক্লাব তার নিজস্ব ক্লাব ভবনে সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের প্লাটিনাম জুবিলি বর্ষ ২০২০-২১ উদযাপন করলো। সারা বছর ধরে তাদের নানান অনুষ্ঠানের সূচি পূর্ব ঘোষিত থাকলেও এই অতিমারীর কারনে তা অনেকটাই কাটছাঁট করতে হয়। তবুও এদিন ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে সামাজিক দূরত্ব বিধি মেনে ছোট্ট অনুষ্ঠানে দিনটি পালন করা হয়।

ক্লাবের তিন প্রাক্তন খেলোয়াড়কে তাদের ক্রীড়াক্ষেত্রে তাঁদের বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয়।যে তিনজনকে সম্মানিত করা হয় তাঁরা হলেন ক্রিকেটার দেবাশিস হালদার ও দুই প্রাক্তন ফুটবল খেলোয়াড় তপন ভট্টাচার্য ও গৌতম কুমার দেবকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস চক্রবর্তী, অজয় মিত্র, জগবন্ধু অধিকারী, অমিয় ভট্টাচার্য, সঞ্জিত তোরই এবং রিক্রিয়েশান ক্লাবের সকল সদস্য-সদস্যা বৃন্দ।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেদিনীপুরের স্পোর্টসম্যান রিক্রেশান ক্লাবের প্লাটিনাম জুবলি উদযাপন

আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার