সেখ মনোয়ার হোসেন : বর্ধমান,৭ই জুন ২০২৬,পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং এবং প্যারামেডিকেল কোর্সের ভর্তির জন্য JEN PAS UG পরীক্ষা শুরু হল নির্বিঘ্নে। সকাল ১১ টা থেকে ১২:৩০ এবং দ্বিতীয় অর্ধে ২ টো থেকে ৩ : ৩০মিনিট পর্যন্ত পরীক্ষা চলেছে। এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি নার্সিং, বিপিটি, বিসিসিটি, বিএসসি পিটি, এবং অন্যান্য প্যারামেডিকেল কোর্সে ভর্তি নেওয়া হয়। অর্থাৎ কোর্সগুলি নিম্নরূপ-: BSc Nursing (ব্যাচেলারস অফ নার্সিং) BCCT (ব্যাচেলার ইন ক্রিটিকাল কেয়ার টেকনোলজি),BPT (ব্যাচেলার অফ ফিজিওথেরাপি),বিএমএলটি (ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরটারি টেকনোলজি), B Sc PT (ব্যাচেলার অফ পারফিউশন টেকনোলজি) ।
শিক্ষাগত যোগ্যতা – : উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য।
বিষয় -: পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা থাকা বাধ্যতামূলক। নম্বর -: জেনারেল ৫০ শতাংশ, এস সি/ এস টি ও বি সি ৪৫% ।
পরীক্ষায় বসার বয়স -: ন্যূনতম ১৭ বছর হতেই হবে।
পরীক্ষার পদ্ধতি -: OMR পদ্ধতিতে অফলাইন এবং MCQ ধাঁচের পরীক্ষা।
এবছর আনুমানিক এক লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিলাপ করেছিল। এখনো পর্যন্ত খবর অনুযায়ী ৮০ লক্ষ ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পশ্চিমবাংলায় এই প্রবেশিকা পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে।
নতুন গতি 


















